নতুন আতংক অ্যাডিনো ভাইরাস, এক গুচ্ছ নির্দেশিকা জারি

খবর লাইভ : অতিমারীর ভয় কাটলেও নতুন আতংক অ্যাডিনো ভাইরাস, সেই সময়কার ছবি মনে পড়িয়ে দিচ্ছে। আর এতেই স্কুলে শিশুদের জন্য জরুরি নির্দেশিকা জারি।

সকাল হলেই কচিকাঁচাদের কলরবে মুখরিত হয়ে উঠতো স্কুল সংলগ্ন এলাকা। সেই দৃশ্য কার্যত ধীরে ধীরে উধাও হতে শুরু করেছে। মনে পড়ে যাচ্ছে, সংক্রমনের সময়কার স্কুলের সেই ছবি। প্রি প্রাইমারি স্কুলগুলোর ছবি ধীরে ধীরে বদলাচ্ছে। শিশুদের হাজিরার সংখ্যা কমতে শুরু করেছে। তার ফলে আর শিশুদের গলার আওয়াজ স্কুল সংলগ্ন এলাকায় পাওয়া যাচ্ছে না। আর এর পিছনে মূল যে কারণ রয়েছে তা হল, অ্যাডিনোভাইরাস।

সম্প্রতি প্রি স্কুলের শিশুদের মধ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণ বেশি পরিমাণে ছড়াতে শুরু করেছে। মূলত ৫ বছর বয়স পর্যন্ত শিশুরাই অ্যাডিনোভাইরাসের দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয়, গত দুই মাসে রাজ্যে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ টি শিশুর মৃত্যু পর্যন্ত ঘটেছে ।‌আর এর ফলে শিশুদের প্রি প্রাইমারি স্কুলে পাঠাতেও রীতিমত আশঙ্কিত অভিভাবকরা।
এর মধ্যেই বহু স্কুল কর্তৃপক্ষ সংক্রমণের সময়ে যেভাবে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়েছিল, সেই পদ্ধতি চালু করা যায় কিনা সেই বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে।

এই মুহূর্তে যে সমস্ত প্রি প্রাইমারি স্কুলের ক্লাস চলছে, সেখানে শিশুদের সংখ্যা এতটাই কম যে প্রি স্কুলের ছুটি কখন হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। এবার সবচেয়ে বড় প্রশ্ন, যে সমস্ত প্রি স্কুল এখনো খোলা রয়েছে, সেখানে অ্যাডিনোভাইরাস সংক্রমণ রুখতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শিক্ষক শিক্ষিকারা স্বীকার করে নিচ্ছেন, এত ছোট বাচ্চাদের মাস্ক পরিয়ে রাখা অসম্ভব। নিউ টাউন এবং সল্টলেক এর একাধিক প্রি স্কুলের অধ্যক্ষা নবনীতা বসু জানিয়েছেন, শিশুদের উপস্থিতির সংখ্যা গত কয়েক দিন ধরে অনেকটাই কম। আমরা বলেছি শিশুর কোনোরকম শারীরিক অসুবিধা থাকলে সে যেন স্কুলে না আসে। আবহাওয়ার পরিবর্তনের সময় এমনিতেই শরীর খারাপ হচ্ছে। সেই পড়ুয়া যখন স্কুলে আসবে তখন তাকে ফিট সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago