খবর লাইভ : গ্রেফতারির তিন দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে তিন পাতার ইস্তফাপত্র পাঠিয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। কিন্তু সেখানে সরাসরি পদত্যাগের প্রসঙ্গ লেখেননি তিনি। তাঁর মন্তব্য, ‘‘আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত দূরেই থাকব।’’
দিল্লির সদ্য পদত্যাগী উপমুখ্যমন্ত্রী ইস্তফায় কী জানিয়েছেন ? তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই কিছু কাপুরুষ এবং দুর্বল মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই সঙ্গেই তার দাবি, ‘‘আমি নই, ওদের আসল লক্ষ্য অরবিন্দ কেজরিওয়াল।’’ আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সিসোদিয়া। তিনি লিখেছেন, সত্যের জন্য লড়াই আমাকে রাজনৈতিক শক্তি জোগাবে।
মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হলেও তিনি ভীত নন।মণীশ পদত্যাগপত্রে লিখেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সেনানীরা আমার প্রেরণার উৎস।
আম আদমি পার্টি-র একটি সূত্র জানিয়েছে, মার্চ মাসে রাজ্য বিধানসভার বাজেট পেশ না হওয়া পর্যন্ত কেজরিওয়াল মন্ত্রিসভার সম্প্রসারণ হবে না। মণীশ এবং আর এক জেলবন্দি পদত্যাগী মন্ত্রী সত্যেন্দ্র জৈনের দফতরগুলি ভাগাভাগি করে সামলাবেন দুই মন্ত্রী, কৈলাস গহলৌত এবং রাজকুমার আনন্দ।এখন দেখার আপ এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…