‘ধুরন্ধর’ গোপালের ২০ বছরের ছোট ছাত্রী প্রথম স্ত্রী ! ‘বিশ্বাসঘাতক’ বলছেন প্রাক্তন শ্বশুর-শাশুড়ি

খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের ঘনিষ্ঠ গোপাল দলপতির কোচিংয়ের খোঁজ মিলেছে দমদম ক্যান্টনমেন্ট এলাকার পোস্ট অফিস রোডে। প্রায় বছর ১৫ আগে এই এলাকাতে গোপাল স্যার হিসাবে পরিচিত ছিলেন গোপাল দলপতি। শিক্ষক হিসাবেও ছিল সুনাম। একসঙ্গে পড়াতে পারতেন একাধিক বিষয়। কোচিং সেন্টারে লেগে থাকত পড়ুয়াদের ভিড়। এই কোচিংয়েই পড়তেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী। সেখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। জল গড়ায় প্রেম থেকে বিয়ে পর্যন্ত। এমনটাই জানাচ্ছেন তাঁর প্রথম পক্ষের স্ত্রীর বাবা। তাঁর সাফ দাবি, “বিশ্বাসঘাতকতা করেছে গোপাল। ভুল বুঝিয়ে আমার মেয়েকে বিয়ে করেছিল। এখন আর কোনও সম্পর্ক নেই। ১২ বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছে।”

গোপালের প্রথমপক্ষের স্ত্রীর মা জানাচ্ছেন গোপল যে অসৎ পথে চলছেন তাঁর প্রমাণ তাঁরা পেতে শুরু করেছিলেন অনেক আগেই। সন্দেহ বাড়ছিল তাঁর কর্মকাণ্ড নিয়ে। তিনি বলেন, “ও যে অসৎ তা আমরা বুঝতে পেরেছিলাম। গোপাল যখন আমাদের বাড়িতে প্রথম আসে তখন আমার মেয়ে ক্লাস ওয়ানে পড়ে। আমার মেয়ে ওকে কাকার মতো দেখতো।” একই সুর তাঁর স্বামীর মুখেও। এ প্রসঙ্গে গোপালের প্রথমপক্ষের শ্বশুর বলেন, “গোপাল আমাকে দাদা বলে ডাকত। আমি ওকে ভাই বলে মনে করতাম। ওকে সবাই ভালবাসে। আমিও ভালবাসতাম।  সব বিষয়ে ও পারদর্শী ছিল। অঙ্ক, বাংলা, ইংরাজি, ভূগোল, বিজ্ঞান, এমনকী দর্শনেও ও ছিল তুখোড়। খুবই ব্রিলিয়ান্ট ছেলে। কিন্তু, শেষে ওই আমাদের পরিবারের সর্বনাশ করে চলে গিয়েছিল। তবে আমরা যখন ওর এসব কুকর্মের বিষয়ে জানতে পারছি তার অনেক আগে আমার মেয়ের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গিয়েছে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago