সাগরদিঘি উপনির্বাচনের শুরুতেই বিজেপি ও কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

খবর লাইভ : সাগরদিঘি উপনির্বাচনের শুরুতেই বিজেপি ও কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠল। যদিও উভয়েই মানতে নারাজ।অন্যদিকে,সামসাবাদের বুথে তৃণমূল প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়া হয়।

আরও পড়ুনঃ ষষ্ঠবার  আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

সোমবার নির্দিষ্ট সময় ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু ভোট শুরু হতেই বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ।সামসাবাদ হাইস্কুলের বুথের বাইরে থাকা রাজ্য পুলিশকে সরিয়ে দেন বিজেপি প্রার্থী। এরপর কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি বুথে ঢুকে পড়েন বলেই অভিযোগ।তাঁর দাবি, বুথের ২০০ মিটারের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে রাজ্য পুলিশ ঢুকে পড়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢোকা যায় বলে দাবি করেন বিজেপি প্রার্থী।
এদিকে, হোসেনপুরের ২১০ এবং ২১১ বুথে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে।কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। এমনকি তাঁর বিরুদ্ধে মিছিল করে প্রচার করারও অভিযোগ ওঠে। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া ওঠে। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মানতে নারাজ কংগ্রেস প্রার্থী।উল্টে তিনি বলেন, “পুলিশ দিয়ে প্রথমে আটকানোর চেষ্টা করেছিল। পারেনি।তাই এখন বলছে আমি বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছি।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago