খবর লাইভ : অনুরাগীদের জন্য বড় চমক নিয়ে ফিরে এলেন নব্বইয়ের দশকের অন্যতম অভিনেত্রী শিল্পা শেট্টি । অক্ষয় কুমার, অনিল কাপুর, শাহরুখ খান, সলমন খান, সুনীল শেট্টি থেকে অভিষেক বচ্চন, গোবিন্দা, সানি দেওল।তার তালিকায় একাধিক তারকার উপস্থিতি।এদের সঙ্গে পর্দায় জুটি বেঁধে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন অভিনেত্রী।
বর্তমানে অভিনয় নয় ছোট পর্দায় একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে থাকেন অভিনেত্রী। কারণ অভিনেত্রী হয়ে ওঠার আগে তিনি ছিলেন একজন ভালো নৃত্যশিল্পী।এবার বসন্তের শুরুতেই উত্তাপ বাড়িয়ে সাহসী লুকে দেখা গেল বলি-কুইনকে।সম্প্রতি একটি ইভেন্টের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।এই ভিডিওতে অভিনেত্রীকে দেখা গেছে দুধসাদা ডিপ নেক গাউন ও তার উপর ম্যাচিং স্রাগ-এ। গাউনের মধ্যাংশ যথেষ্ট খোলামেলা।যা দেখে মাথা ঘুরে গিয়েছে অনুরাগীদের।
কয়েক সেকেন্ডের ভিডিওটিতে এই পোশাকের পাশাপাশি অভিনেত্রীর মুখে রয়েছে নজরকাড়া মেকআপ, ঠোঁটে বোল্ড লিপস্টিক, পরিপাটি করে বাঁধা চুল।তার এই আগুন ও মুগ্ধতা ইমোজি দিয়ে অনুরাগীরা ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন, আপনি এই বয়সেও এত হট কিভাবে, কেউ আবার প্রেমিক হতে চেয়েছেন।তার এই লুক দেখে অনেকে বলছেন, এবার অপেক্ষার শেষ আর বিনোদনের শুরু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…