ইডেনে এলেন রণবীর, কী বললেন মহারাজ?

খবর লাইভ : সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করছেন না রণবীর কাপুর। এমনটাই ইঙ্গিত দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। বেশ কিছুদিন আগে খবর ছড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে চলেছেন রণবীর। এছাড়াও রবিবার রণবীর কলকাতায় আসছেন শুনে প্রায় সকলেই মনে করেছিলেন বায়োপিকের ব্যাপারে কথা বলতেই ইডেনে আসছেন বলিউড অভিনেতা। সেসব খবরে একেবারে জল ঢেলে দিলেন মহারাজ নিজেই। আসলে অন্য ছবির প্রমোশনের জন্য শহরে আসছেন রণবীর। এমনটাই জানিয়ে দিলেন সৌরভ নিজে।

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুশীলন করতে নেমেছিলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। সেই অনুশীলনের ফাঁকে এই কথাই জানান বাংলার মহারাজ। এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ”আসলে রণবীর কলকাতায় আসছে ওর নতুন ছবি ‘তু ঝুটি মে মক্কার’ এর প্রমোশনের জন্য এর সঙ্গে বায়োপিকের কোনও সম্পর্ক নেই। আসলে রণবীরের নতুন ছবির প্রডাকশন হাউজ আর সৌরভের বায়োপিকের প্রোডাকশন হাউসও একই।
সৌরভের বায়োপিক প্রোডাকশনের দায়িত্বে রয়েছে লভ রঞ্জন প্রোডাকশন। তাদের পরবর্তী ছবি ‘তু ঝুটি মে মক্কার’। প্রোডাকশন হাউজের উদ্যোগে কলকাতায় প্রমোশনের জন্যই সৌরভের সঙ্গে রণবীরের এই সাক্ষাৎ বলে খবর। রবিবার কলকাতা এসে রণবীর আরও কয়েকটি জায়গায় প্রমোশনের কাজ করবেন বলে জানানো হয়েছে। সৌরভের সঙ্গে ইডেনে দেখা হওয়ার পর ক্রিকেট নিয়েও আলোচনা হতে পারে দু’জনের মধ্যে বলে খবর।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের অভিনেতা রণবীর কাপুর। এই কথা নিজেই জানিয়েছিলেন মহারাজ। এরপর থেকেই বায়োপিকে অভিনয় করা নিয়ে জল্পনা শুরু হয়। প্রোডাকশন হাউসের তরফ থেকে সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীরের কাছে প্রস্তাবও দিয়েছিল। তবে দুই কারণে রাজি হননি বলিউড অভিনেতা। প্রথমত, সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করা হয়ে গিয়েছে রণবীরের। এবং তাঁর শ্যুটিং-এর ডেটও পাওয়া যাচ্ছিল না। তবে রণবীরের জায়গায় কে? নাম উঠে আসছে ঋত্বিক রোশন এবং ভিকি কৌশলের। তবে তাদের মধ্যে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago