খবর লাইভ : রাখি সাওয়ান্ত ও আদিল দুরানির দাম্পত্য জীবন মেগা সিরিয়ালের নাটকের চেয়ে কিছু কম নয়। বিতর্ক-সমালোচনা-চর্চা, সব মিলিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে শিরোনামে রয়েছেন রাখি সাওয়ান্ত। কারণটা স্বামী আদিল দুরানির সঙ্গে রাখির ঝামেলা, যা এখন আইনি লড়াইতে পরিণত হয়েছে। আপাতত জেলে রয়েছেন রাখির স্বামী। তাঁর মাঝেই স্বামীর বাড়ি মাইসুরুতে পৌঁছলেন রাখি। আর সেখানে গিয়েই যা ঘটল তার জন্য কান্নায় ভেঙে পড়লেন রাখি!
স্বামী আদিলের পরিবার তাঁকে স্বীকার করে নিয়েছেন একথা জানিয়েছিলেন ‘বিগ বস তারকা’। কিন্তু নিজের স্বামীর বাড়ি মাইসুরু পৌঁছাতেই চক্ষু চড়কগাছ রাখির! কিন্তু কেন? বিয়ের মাস কয়েকের মধ্যেই এ যেন উলটপুরাণ। আদিলের বাড়িতে গিয়ে জানতে পারেন, পেশায় আদিল এক জন গাড়িচালক। এখানেই শেষ নয়, এত দিন যা কিছু বলেছেন আদিল, তার সবটাই মিথ্যে। নিজের পেশা নিয়েই নয়, যৌনজীবন নিয়েও মিথ্যে বলেছেন আদিল। মাইসুরু গিয়ে রাখি জানতে পারেন, আদিল উভকামী। শুধু তা-ই নয়, আদিলের মাথায় নাকি টাক পড়ে গিয়েছিল, থাকতেন সেখানকার বস্তিতে। স্বামীর জীবনের এই সত্যি জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন রাখি।
পাশপাশি রাখি বলেন, ‘‘গরিব বলে কোনও সমস্যা নেই। কিন্তু সত্যিটা বলতে পারত আদিল।’’ মাইসুরু আদালতে এ দিন আদিলের সঙ্গে দেখা করেন রাখি। দিন কয়েক আগেই সেখানকার পুলিশের কাছে ইরানি মহিলার করা একটি ধর্ষণের মামলায় আদিলকে মাইসুরু আদালতে তোলা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…