কুলপিতে হুগলি নদীতে ডুবছে বাংলাদেশী বার্জ! কিন্তু কেন?

খবর লাইভ : ঘন কুয়াশার জেরে চরায় ধাক্কা লেগে ডুবছে একটি বাংলাদেশী  বার্জ। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি  থানার নিশ্চিন্তপুর পয়লানম্বর ঘাটের কাছে হুগলি নদীতে। ওই বার্জে থাকা ৯ বাংলাদেশী ও এক ভারতীয় নাবিক-সহ ১০ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার নাবিকদের সেফ হোমে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে।

হলদিয়া থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী হোভারক্রাফট আসে। এমভি রাফসান হাবিব থ্রি নামের এই বার্জটি কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। ঘন কুয়াশার জেরে দুটি বার্জ মুখোমুখি চলে আসে। তখন নদীর চরায় ধাক্কা মারে বার্জটি। ধাক্কার জেরে বার্জের পাটাতন ফুটো হয়ে যায় বলে অনুমান। এরপর ডুবতে থাকে বার্জটি। চড়ায় ধাক্কা মারার সময় নদীতে কয়েকটি মৎস্যজীবী নৌকা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে জালের। স্থানীয় মৎস্যজীবীরাই বাংলাদেশী নাবিকদের উদ্ধারে হাত লাগায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর, কুলপির ওসি বাপী রায় ও বিডিও সৌরভ গুপ্ত। সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে যান। ইতিমধ্যে আশি শতাংশ ডুবে গিয়েছে বার্জটি। বার্জটিতে ছাই থাকায় নদীতে দূষণের আশঙ্কা করছেন স্থানীয় মৎস্যজীবীরা।

বিকেল থেকে বার্জের ছাই তুলে ফেলার কাজ শুরু হয়েছে। কুলপির বিডিও সৌরভ গুপ্ত বলেন, খবর পাওয়ার পর সিভিল ডিফেন্স, পুলিশ যৌথ উদ্ধারকাজ শুরু করেছে। ১০ নাবিককে নিরাপদে তুলে আনা হয়েছে। কুলপির কর্মতীর্থে রাখা হয়েছে। আইনমাফিক জেলা প্রশাসন রাজ্য স্বরাষ্ট্র দফতরের নজরে এনেছে বিষয়টি। ডুবন্ত বার্জ থেকে ছাই সরানোর কাজ শুরু হয়েছে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago