প্রাথমিকে  ‘অ্যাপটিটিউড টেস্ট’ ছাড়াই ২০১৬ তে  নিয়োগ কেন ?

খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে ফের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। ‘২০১৪-র টেটের ভিত্তিতে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় কোনও ‘অ্যাপটিটিউড টেস্ট’ হয়নি এমন তথ্যই এল প্রকাশ্যে । ২১ ফেব্রুয়ারি রুদ্ধদ্বার কক্ষে ৩০ জন ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার প্রকাশ্যে এসেছে সেই প্রশ্নোত্তর পর্বের লিখিত প্রতিলিপি। ‘অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার বিষয়ে কোনও নির্দেশও দেওয়া হয়নি’ বলে জানা গিয়েছে।কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে সাক্ষ্য দিয়ে এমনই জানিয়েছেন ইন্টারভিউয়াররা।

আরও পড়ুনঃ শুটিংয়ের মাঝেই আংটি বদল রূপাঞ্জনা এবং রাতুলের

‘সংখ্যাগরিষ্ঠ ইন্টারভিউয়ার জানিয়েছেন, অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কোনও নির্দেশ ছিল না’। প্রশ্নোত্তর পর্বের লিখিত প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে, ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টকে একসঙ্গে করে একটা গড় নম্বর দেওয়া হয়েছিল। পর্ষদের হলফনামাতেই এটা স্পষ্ট। ‘ যাঁরা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন, তাঁদের হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০১৪-র টেটের প্রেক্ষিতে, ২০১৬ সালে নিয়োগপ্রক্রিয়া সংগঠিত হয়। সেই নিয়োগপ্রক্রিয়ায় হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, কোচবিহার ও মুর্শিদাবাদ- এই ৫ জেলায় যাঁরা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন, তাঁদের বেশ কয়েকজনকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২১ শে ফেব্রুয়ারি আদালতের নির্দেশে তারা হাজিরা দিয়ে যা বলেন তাই শুক্রবার প্রকাশ্যে এল।
গত ৬ ফেব্রুয়ারি শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, যাঁরা ইন্টারভিউ নিয়েছিলেন, তাঁদের যাতায়াতের ভাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদকে বহন করতে হবে ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago