দুর্নীতি মানল এসএসসি, চাকরি যাচ্ছে ৮০০-র বেশি শিক্ষকের

খবর লাইভ : ২০১৬-র নবম-দশমের শিক্ষক পদে বহু নিয়োগপত্র প্রাপকের চাকরি বাতিলের পথে।এসএসসির স্ক্যানারে ৮০০-রও বেশি স্কুল শিক্ষক। রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের পথে। ২০১৬ সালের নবম-দশমের শিক্ষক পদে নিয়োগপত্রের প্রাপক সকলেই। বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে আদালতকে। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নির্দিষ্ট আইন মেনে ২০১৬-এর নবম-দশমের নিযুক্ত শিক্ষকদের তালিকা থেকে ‘অযোগ্য’ ৮০০-এরও বেশি শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে পর্যায়ক্রমে। আগামী সপ্তাহেই জারি হবে এই সংক্রান্ত নোটিশ।

২০১৬ সালে এসএসসির নবম-দশম শ্রেণির চাকুরিপ্রার্থীদের তালিকায় ছিল মোট ৯৫২ জনের নাম। সেই তালিকায় বহু ক্ষেত্রে সার্ভার এবং ওএমআর শিটে প্রাপ্ত নম্বরের ব্যাপক ফারাক ধরা পড়েছে। এসএসসি সূত্রে খবর, কারও কারও নম্বরের ফারাক ৫৩। সেই তালিকা দেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু প্রথমে বিস্ময় প্রকাশ করেন।তারপর এসএসসিকে প্রশ্ন করেছিলেন, এঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কমিশন? বৃহস্পতিবার সেই ব্যবস্থা নেওয়ার কথাই জানানো হয়েছে এসএসসির তরফে।
কমিশনের আইনের ১৭ নম্বর ধারা প্রয়োগ করে নিয়োগপত্র বাতিল ঘোষণা করবে এসএসসি। হলফনামা দিয়ে এসএসসি আদালতকে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পর্যায়ক্রমে ৮০০ জনেরও বেশি শিক্ষকের চাকরি বাতিল করা হবে।
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, ‘‘আমাদের বিধিতে আছে ১৭ নম্বর ধারা প্রয়োগ করে সুপারিশপত্র বাতিল করা যায়। ৮ তারিখ এই মর্মে আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে। সেখানে আমরা জানিয়েছি, এই প্রক্রিয়া আমরা অবশ্যই শুরু করতে রাজি আছি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago