খবর লাইভ : বালিগঞ্জের পর এবার ফের বান্ডিল বান্ডিল নোটের হদিশ মিলল গড়িয়াহাটে । কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে কোটির বেশি নগদ টাকার হদিশ মিলেছে। গড়িয়াহাট থানায় টাকার কাউন্টিং করা চলছে।
গাড়িতে বান্ডিল বান্ডিল নোট নিয়ে যাওয়ার সময় তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে। যদিও কোথায়, কার কাছে যাচ্ছিল বান্ডিল বান্ডিল নোট? এখনও সেই রহস্যের কিনারা হয়নি।
গতকাল, বুধবার কলকাতায় কয়লা পাচারকাণ্ডের তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।সেখানে সারারাত তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ নগদ টাকা পাওয়া গিয়েছে। বালিগঞ্জের টাকার সঙ্গে কি গড়িয়াহাটের যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে ইডি। প্রাথমিকভাবে অনুমান যোগসূত্র থাকার সম্ভাবনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…