আদানিকে বিদ্যুৎ মিটারের বরাত বাতিল  যোগী সরকারের

খবর লাইভ : মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই হু হু করে পড়েছে আদানি সংস্থার শেয়ারের দাম। ধনপতিদের তালিকাতেও ক্রমে পিছনের সারিতে এই সংস্থা। আদানি ইস্যুতে বিরোধীদের প্রশ্নের মুখে কেন্দ্রের বিজেপি সরকারও।তবে আর নয়।এবার আদানির সংস্থার থেকে মুখ ফেরাতে শুরু করল নরেন্দ্র মোদি ঘনিষ্ঠরাও।

আরও পড়ুনঃ মোদি উপহার পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসির জার্সি !

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের সোমবারের একটি সিদ্ধান্ত ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। সোমবার রাজ্য সরকার পরিচালিত একটি বিদ্যুৎ বণ্টন সংস্থা ৫৪০০ কোটি টাকার বরাত বাতিল করে দিয়েছে।যারফলে ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হাতছাড়া হতে চলেছে আদানি সংস্থার।

উত্তরপ্রদেশে বিদ্যুৎ বণ্টনের চারটি কোম্পানি আছে। এরমধ্য মধ্যাঞ্চল বিদ্যুৎ বণ্টন কোম্পানি আদানিদের একটি সংস্থাকে কয়েক লাখ স্মার্ট মিটার সরবরাহের বরাত দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিল। প্রথম দফায় ৫৪০০ কোটি টাকার বিনিময়ে স্মার্ট মিটার দেওয়ার কথা ছিল।
জানা যাচ্ছে, টেন্ডারে আদানিদের দেওয়া রেট ছিল সর্বনিম্ন। তবু তাদের বরাত শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। কারণ শেষ মুহূর্তে যোগী সরকার খতিয়ে দেখেছে, মিটার পিছু আদানিরা চার হাজার টাকা বেশি নিচ্ছে। যে মিটার তারা সরবরাহ করবে তার বাজার মূল্য ছয় হাজার টাকা। কিন্তু আদানিরা মিটার পিছু ১০ হাজার টাকা দাবি করেছে।
তাই সোমবার বিকালে মধ্যাঞ্চল বিদ্যুৎ সরবরাহ নিগম অর্ডার বাতিল করে দেয়। এরপরই জল্পনা শুরু হয়, আদানিরা বিতর্কে জডিয়েছে বলেই কি উত্তরপ্রদেশের বিজেপি সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ করল? তা নাহলে সরকারি টেন্ডার ডাকার সময় কেন সংশ্লিষ্ট পণ্যের বাজার মূল্য যাচাই করেনি তারা?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago