খবর লাইভ : লস অ্যাঞ্জলসের মাটিতে ভারতের জয়জয়কার। ৬৫ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে গ্র্যামি জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন সঙ্গীত পরিচালক রিকি কেজ। তৃতীয়বার গ্র্যামি জিতলেন তিনি। ‘ডিভাইন টাইডস’ অ্যালবামের জন্য গ্র্যামির মঞ্চে সম্মানিত হয়েছেন রিকি। আইকনিক ব্রিটিশ রক ব্যান্ড দ্য পুলিশ-এর ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন তিনি।
এবার এই পুরস্কারের জন্য রিকিকে লড়াই করতে হয়েছিল ক্রিস্টিনা অ্যাগুইলেরা, স্য চেইন স্মোকারস(মেমোরিজ…ডোন্ট ওপেন), জেন ইরাব্লুম( পিকচারিং দ্য ইনভিসিবল-ফোকাস)-এর মতো শিল্পীদের সঙ্গে। তবে মঞ্চে নজর কেড়েছে ‘ডিভাইন টাইডস’।
এদিন পুরস্কার জয়ের পর মঞ্চের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রিকি। তিনি লেখেন, ‘আমি কৃতজ্ঞ। আমার তৃতীয় গ্র্যামি পুরস্কার’।
প্রসঙ্গত, ২০১৫-এ উইন্ডস অফ সমাসারার জন্য প্রথমবার গ্র্যামি জিতেছিলেন ভারতীয় সুরকার রিকি কেজ। ‘বেস্ট নিউ এজ’বিভাগে এই পুরস্কার জেতেন তিনি। এর আগে ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চেও জয়জয়কার হয়েছিল রিকির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…