সুপ্রিম কোর্টে শপথ নিলেন পাঁচ বিচারপতি

খবর লাইভ : বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পাঁচ জনের নাম অনুমোদন করেছে কেন্দ্র। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন পাঁচজন। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁদের শপথবাক্য পাঠ করালেন। পঙ্কজ মিথাল, সঞ্জয় কারোল, পিভি সঞ্জয় কুমার , আহসানুউদ্দিন আমানুল্লা ও মনোজ মিশ্র দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন।

রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথল, পটনা হাই কোর্টের সঞ্জয় কারোল, মণিপুর হাই কোর্টের প্রধান বিচারপতি পি ভি সঞ্জয় কুমার, পটনা হাই কোর্টের বিচারপতি আহসানুউদ্দিন আমানুল্লা ও ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি মনোজ মিশ্র যোগ দেওয়ার পর শীর্ষ আদালতে কর্মরত বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩২ জন। সুপ্রিম কোর্টের বিচারপতির পদ রয়েছে ৩৪টি। এখন ২৭ জন বিচারপতি কাজ করছেন।

বিচারপতি নিয়োগের কলেজিয়াম প্রথা নিয়ে বিবাদ শুরু হয় কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মধ্যে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু দাবি করেন, বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় সরকারকেও শামিল করতে হবে। কলেজিয়াম প্রথা নিয়েও প্রশ্ন তুলে প্রধান বিচারপতিকে চিঠি দেন তিনি। কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি নিয়োগের যে পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে, তাতে আপত্তি জানিয়ে একাধিকবার সরব হয়েছেন রিজিজু-সহ বিজেপি নেতৃত্ব।
পালটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফেও। শীর্ষ আদালত জানিয়েছিল, কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ঢিলেমি করছে কেন্দ্র। বিচারবিভাগে নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা হতাশাজনক। কেন্দ্রের কাজে গাফিলতির অভিযোগ তুলে সরব হয় বিরোধীরাও। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সুপ্রিম কোর্টের সুপারিশেই সায় দেয় কেন্দ্র।এরপরই সোমবার শপথ নেন পাঁচ বিচারপতি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago