খবর লাইভ : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন হুগলির কুন্তল ঘোষ ।তাকে বহিস্কার করতে পারে তৃণমূল। তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের মন্তব্যে এমনই ইঙ্গিত মিলল । রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ইঙ্গিত দেন সায়নী ঘোষ। তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তড়িঘড়ি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তদন্ত চলছে। কিন্তু এ কথা কখনই বলব না, আমি কুন্তল ঘোষকে চিনি না। আমার সঙ্গে ওকে একাধিক ছবিতে দেখা গিয়েছে, সেটাও জানি। আমরা প্রতিদিন একাধিক জায়গায় যাই। প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। কুন্তল ঘোষ যুবদলে রয়েছেন।ওকে চিনি। অপরাধ করলে নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। আমি যুব সভানেত্রী হিসাবে বলতে পারি কুন্তল ঘোষকে নিরাপত্তা দেওয়ার মতো কোনও অভিসন্ধি আমাদের নেই”।
আরও পড়ুনঃ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি! গ্রেফতার এক পুলিশ কর্মী
উল্লেখ্য, চিনার পার্কে কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশির পর গত ২১ জানুয়ারি তাকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে ইডি হেফাজতে রেখেই জেরা করা হচ্ছে তাকে। প্রথম দিকে ইডি আধিকারিকদের তদন্তে অসহযোগিতা করছিলেন কুন্তল ঘোষ। তবে টানা জেরায় ভেঙে পড়েন তিনি। তদন্তকারীদের প্রশ্নের জবাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর দাবি, সেক্রেটারি মারফৎ পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছেন। কুন্তলের দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…