খবর লাইভ : সরস্বতী পুজোর আগের দিন দেশজুড়ে মুক্তি পেয়েছে কিং খানের কাম ব্যাক ছবি ‘পাঠান’। অগ্রিম বুকিং থেকেই রেকর্ড তৈরি করা শুরু হয়েছিল যা চার দিন পরেও একই ভাবে রয়ে গেছে। বিত*র্ককে সঙ্গী করেই পাঠান মুক্তি পাবার পর থেকেই অজস্র রেকর্ডের বন্যা। এবার চার দিনে, ৪০০ কোটি রোজগার করে বলিউডের বক্স অফিসকে চাঙ্গা করলেন বলিউড বাদশা শাহরুখ খান।
দক্ষিণী সিনেমার দাপটে ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছিল বলিউড। বিভিন্ন জায়গায় এই নিয়ে লেখালেখিও শুরু হয়ে যায়। ঠিক সেই সময় দাঁড়িয়ে মুক্তি পেল শাহরুখ খান , দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ । সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার মাত্র চার দিনেই ভারতীর ছবির ভাঁড়ারে এনেছে ২০০ কোটি। সারা বিশ্বের ব্যবসার নিরিখে এই সিনেমার ব্যবসা প্রায় ৪০০ কোটির কিছু বেশি। এখানেই শেষ নয় ‘বাহুবলী ২’, এবং ‘কেজিএফ ২’-এর হিন্দি ডাবড ভার্সনকেও ব্যবসার নিরিখে টেক্কা দিয়েছে ‘পাঠান’। বয়স প্রায় ৬০-এর দোরগোড়ায়, তবুও তিনিই যে আসল কিং সেটাই প্রমাণ করলেন শাহরুখ খান। পাঠানের রেকর্ড ব্যবসার জেরে এবার সম্পত্তি বাড়তে চলেছে স্বয়ং বাদশারও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…