তিহার জেল থেকে বেপাত্তা গোপাল দলপতি , বিস্ফোরক দাবি ইডির

খবর লাইভ : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের গ্রেফতারির পর উঠে এসেছে গোপাল দলপতির নাম। কুন্তলের দাবি, তাপস মণ্ডল ও গোপাল দলপতি মিলে তাঁকে ফাঁসিয়েছেন। কিন্তু কে এই গোপাল দলপতি? এখন কোথায় রয়েছেন তিনি? একাধিক চিটফান্ড দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২০ সালে জি নেট অ্যাডওয়ার্ল্ড নামে একটি চিটফান্ড দুর্নীতি গ্রেফতার হন গোপাল ও তাঁর স্ত্রী। ওই বছর ১১ জানুয়ারি দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বিনিয়োগকারীদের প্রায় ৮০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। চিটফান্ডকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর গোপালের ঠাঁই হয় দিল্লির তিহার জেলে।

গোপালের নাম এই দুর্নীতিতে বার বার উঠে আসায় তাঁকে জেরা করতে চেয়ে দিল্লিতে যোগাযোগ করেছিলেন ইডির গোয়েন্দারা। আর তার পরই জানা গিয়েছে। জেল থেকে জামিনে মুক্ত হয়ে বেপাত্তা গোপাল।
ইডি সূত্রে জানা গিয়েছে, গোপালকে জেরা করতে তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন কলকাতার ইডি আধিকারিকরা। এর পর তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন দিল্লির ইডি আধিকারিকরা।কিন্তু কিছুদিনের মধ্যেই দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ২০২১ সালে তিহার জেলে বন্দি হিসাবে আসেন গোপাল দলপতি। ২০২২ সালে জামিনে মুক্তি পান তিনি। তার পর তিনি কোথায় আছেন তা জানে না দিল্লি পুলিশ।তার খোঁজে জামিন অযোগ্য গ্রেফতারি পরেয়ানা জারি করা হয়েছে।
ওদিকে কুন্তল ঘোষের বিরুদ্ধে এবার সামনে এল ঠিকাদারের সাথে জালিয়াতির অভিযোগ। তারকেশ্বরের এক ঠিকাদার শাজাহান খাঁ-এর অভিযোগ, একটি কলেজের পুনর্নির্মাণ কাজের জন্য ৩৫ লক্ষ টাকা চুক্তি হয় কুন্তলের সাথে। সেই চুক্তি অনুযায়ী ৮৫ শতাংশ কাজ হওয়ার পর মেলেনি প্রাপ্য টাকা। টাকা চাইলেই মিলেছে হুমকি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতি মধ্যেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ।তিনি গ্রেফতার হতেই চিন্তায় ঘুম উড়েছে ঠিকাদার শাজাহান খাঁ-এর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago