খবর লাইভ : বর্ধমানে আসছেন ক্রিস গেইল! আগামিকাল ২৯ জানুয়ারি বর্ধমানের মাটিতে পা রাখবেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনার এবং সেটাও ক্রিকেটের জন্য। তাও আবার টেনিস বলের প্রতিযোগিতায় ‘প্রধান অতিথি’ হিসেবে সেখানে উপস্থিত থাকবেন বাঁহাতি ব্যাটার।
প্রতি বছরের মতো এবছরও বর্ধমানের মালির মাঠে আয়োজিত হবে রাজনন্দিনী কাপ । টেনিস বলের এই প্রতিযোগিতায় অতীতে একাধিক তারকা ক্রিকেটারদের দেখা গিয়েছে। চার দিন ধরে চলবে এই টেনিস বলের প্রতিযোগিতা। শেষ দিন গেইল আসছেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এমনকি উদ্যোক্তাদের ফেসবুক পেজে গেইলের একটি ভিডিও বার্তাও পোস্ট করা হয়েছে। সেখানে গেইলের দাবি, তিনিও সেই প্রতিযোগতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন।
আরও পড়ুনঃ পূর্ব জেরুজালেমে বন্দুকবাজের গুলিতে নিহত ৭
মাত্র ৪৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে জামাইকার সুন্দর পাহাড়। সেই বার্তায় গেইল বলছেন, “এই তোমরা কেমন আছো? আমি ইউনিভার্স বস কথা বলছি। আমি জায়গার নামটা উচ্চারণ করতে পারছি না। তবে এটা ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা। রাজনন্দিনী কাপে আমি আপনাদের সঙ্গে থাকছি। খুব দ্রুত দেখা হচ্ছে।”
উদ্যোক্তারা জানিয়েছেন, রবিবার দুপুর নাগাদ বর্ধমানের মাটিতে পা দেবেন গেইল। সে দিন রাজনন্দিনী কাপের শেষ দিনের খেলা। সেই খেলার ফাঁকে হুড খোলা গাড়িতে তাঁকে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যাবে।এর আগে এই প্রতিযোগিতায় কপিল দেব, গৌতম গম্ভীর, হরভজন সিং এসেছেন। সবাইকে চমক দিয়ে সেখানে এসেছিলেন ‘ক্রিকেটের রাজপুত্র’ ব্রায়ান লারা। আর এবার গেইল আসছেন। স্বাভাবিকভাবেই তাঁর আসার খবরে বর্ধমানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। ক্রিস গেইলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের ক্রিকেটাররা বিভিন্ন দলের হয়ে প্রতিনিধিত্ব করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…