খবর লাইভ : টস জেতার পর তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত জানাতে পারছিলেন না রোহিত শর্মা। আমতা আমতা করছিলেন। ১৩ সেকেন্ড পর বোলিংয়ের সিদ্ধান্ত জানিয়ে বললেন, টস নিয়ে দলের মধ্যে কী আলাপ হয়েছিল ভুলে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ আশাকর্মীর তৎপরতায় এইচআইভি আক্রান্ত পাত্রের হাত থেকে রক্ষা পেল নাবালিকা পাত্রী
রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ভুলে যাওয়ার ‘রোগ’ পেয়ে বসেছিল আসলে নিউজিল্যান্ড দলকে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ রানের মধ্যেই নেই ৫ উইকেট। শুরুর এই বিপর্যয় পরে কিছুটা কাটিয়ে ওঠা গেলেও নিউজিল্যান্ড ৩৪.৩ ওভারেই গুটিয়ে গেল ১০৮ রানে। যে রান ২০.১ ওভারেই পেরিয়ে গেল ভারত। হারাল মাত্র ২ উইকেট।
৮ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২–০ ব্যবধানে জিতে গেল ভারত। রায়পুরের সবুজ পিচে শুরু থেকেই সুইংয়ের দাপট দেখান পেসাররা। নতুন সাদা বলের সুইং যদিও খুব বেশি ওভার থাকে না। ভারতীয় বোলাররা সেই সময়টাই দেননি নিউ জ়িল্যান্ডের ব্যাটারদের। ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারান ফিন অ্যালেনরা। নিউ জ়িল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটারের কেউ ১০ রানের গণ্ডি পার করতে পারেননি। হার্দিক নিজের বলে নিজেই একটি দুরন্ত ক্যাচ নেন, তাতেই সাজঘরে ডেভন কনওয়ে। ১৫ রানে ৫ উইকেট চলে যাওয়ার পর কিছুটা ধরে খেলার চেষ্টা করেন গত ম্যাচে শতরান করা মাইকেল ব্রেসওয়েল এবং গ্লেন ফিলিপ্স। কিন্তু মাত্র ২২ রান করেই এই ম্যাচে থামতে হয় ব্রেসওয়েলকে। শামির বলে উইকেটরক্ষক ঈশান কিশনের হাতে ক্যাচ দেন তিনি। ফিলিপ্স করেন ৩৬ রান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…