খবর লাইভ : হকি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের রাস্তা এখনও পাকা হয়নি। তার আগে বড় ধাক্কা ভারতীয় দলে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার রাউন্ডের আগে ছিটকে গেলেন ভারতীয় দলের তারকা মিডফিল্ডার হার্দিক সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান হার্দিক। ভারতীয় হকি দল, তার পরিবর্তে দলে নিয়েছে রাজ কুমার পালকে।
এদিন দলের প্রধান কোচ গ্রাহাম রেইড জানিয়েছেন, “আসন্ন নিউজিল্যান্ড ম্যাচ এবং বিশ্বকাপের অন্যান্য ম্যাচের জন্য আমাদের রাতারাতি ভারতীয় দলে হার্দিক সিংয়ের পরিবর্তন করার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
ওয়েলসকে হারালেও ভারত এখনও হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি।পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। ভারতকে ক্রসওভার রাউন্ডে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, যারা পুল সি এর তৃতীয় স্থানে শেষ করেছে। তিন ম্যাচ খেলে শুধুমাত্র অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ চিলিকে হারাতে পেরেছে তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…