বাংলার দুর্নীতি নিয়ে রাজ্যকে তোপ নাড্ডার

খবর লাইভ : নদিয়ার বেথুয়াডহরিতে জন সম্পর্ক অভিযানে এদিন অংশ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য সফরে এসে এদিন মায়াপুর ইস্কন মন্দিরে পুজো দেন তিনি। তারপরে বেথুয়াডহরিতে জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে একের পর এক নিশানা করলেন জেপি নাড্ডা।

বৃহস্পতিবার সকালে নিউটাউনের হোটেলের সামনে দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে মেয়াদ বৃদ্ধি উপলক্ষে জে পি নাড্ডাকে সংবর্ধনা দেবে রাজ‌্য বিজেপি। তার পরই নদিয়ায় মায়াপুরে ইসকনের  মন্দিরে যান। এরপর বেথুয়াডহরির জুনিয়র ইস্টবেঙ্গল ময়দানে  জনসভা করেন। বিকেলে কলকাতা থেকেই বারাণসীর উদ্দেশে রওনা হওয়ার কথা। কিন্তু এই সময়ের মধ্যেই রাজ‌্য বিজেপির কয়েকজন শীর্ষনেতা এবং নদিয়া উত্তরের জেলা টিমের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করবেন নাড্ডা। এবারই প্রথম একেবারে নিচুতলার নেতা-কর্মীদের সঙ্গে কৃষ্ণনগর লোকসভা আসনের প্রস্তুতি নিয়ে কথা বলবেন।

বিজেপির ‘জনসম্পর্ক সভা’য় বক্তব্য রাখতে উঠে নড্ডা মোদি সরকারের নানা সাফল্যের খতিয়ান তুলে ধরেন। এর পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারের ‘দুর্নীতি’, ‘গাজোয়ারি’ নিয়েও সরব হন তিনি।

কেন্দ্র সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য নানা উন্নয়নমূলক কর্মসূচি নিলেও রাজ্যে ‘দুর্নীতিগ্রস্ত’ সরকার থাকার জন্য সেগুলোর সফল রূপায়ন হচ্ছে না বলে অভিযোগ করেন

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago