প্রয়াত বিশ্বের সবথেকে দীর্ঘজীবী মানুষ,বয়স ১১৮ বছর

খবর লাইভ : প্রয়াত হলেন ফরাসি সন্ন্যাসিনী লুসিল রান্ডন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৮। তাঁকে বিশ্বের সবথেকে বয়স্ক মানুষ হিসাবে গণ্য করা হত। ১১৮ বছর বয়সে জীবনের জার্নিতে ইতি পড়ল তাঁর।

সংস্থার মুখপাত্র ডেভিড তাভেলা জানিয়েছে ঘুমের মধ্যেই চলে গিয়েছেন তিনি। নার্সিংহোমেই প্রয়াত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখের। কিন্তু তিনি সবসময় ইচ্ছা প্রকাশ করতেন যে তিনি তাঁর প্রিয় ভাইয়ের সঙ্গে পরলোকে দেখা করতে চান। এটা তাঁর কাছে একটি মুক্তি।

আরও পড়ুনঃ যোশীমঠের সঙ্গে তুলনা করে রানীগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

এর আগে ১১৯ বছর বয়সে জাপানের কানে তানাকার মৃত্যু হয়েছিল। ইউরোপিয়ানদের মধ্যে সবথেকে বয়স্ক মানুষ হিসাবে এতদিন বেঁচে ছিলেন ওই নান। চলে গেলেন তিনিও। ঠিক যে বছর নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে তৈরি হয়েছিল সেবছরই জন্মেছিলেন তিনি। শতবর্ষের কথা রাখা ছিল তাঁর কাছে।

খ্রীষ্টান প্রটেস্টান্ট পরিবারে জন্মেছিলেন তিনি। মাথার উপর তিন দাদা। আর তাদের একমাত্র বোন।এলসের দক্ষিণ শহরতলিতে থাকতেন তাঁরা। দাদা অন্ত প্রাণ ছিলেন বোন। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ফিরে এসেছিলেন তাঁর দুই দাদা। এই মধুর স্মৃতি তিনি সারাজীবন আগলে রাখতেন। ১১৬ তম জন্মদিনে তিনি এমনটাই বলেছিলেন। তিনি সেই সময় বলেছিলেন, জানেন এটা খুব দুর্লভ ছিল। পরিবারের দুজনের মারা যাওয়ার কথা ছিল। কিন্তু তারা দুজনেই জীবিত অবস্থায় ফিরে এসেছিলেন।
একটা সময় তিনি প্যারিসে গভর্নেস হিসাবে কাজ করতেন। তিনি নিজেই বলতেন সেই সময়টা ছিল জীবনের খুব খুশির সময়। মাত্র ২৬ বছর বয়সে তিনি ক্য়াথলিক ধর্মে দীক্ষা নেন।
এরপর তিনি একটি হাসপাতালে সেবামূলক কাজ শুরু করেন। ৩১ বছর তিনি সেখানে কাজ করতেন। এরপর তিনি তৌলং বলে একটি জায়গায় চলে যান। ভূমধ্যসাগরের উপকূল এলাকায় রয়েছে সেই জায়গা।

অনেক চিঠি আসত তাঁর কাছে। সব চিঠির উত্তর দিতেন তিনি। সকলের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। ২০২১ সালে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তবে সেই সময়ও মৃত্যু কেড়ে নিতে পারেনি তাঁকে। তবে এবার ঘুমের মধ্যেই চলে গেলেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago