মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুললেন বিজেপি সাংসদ !

খবর লাইভ : মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুলে দেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করল বিরোধী দল কংগ্রেস। তাঁদের আরও অভিযোগে, গোটা ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

আরও পড়ুনঃ ফের বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ, এবার মুকুরিয়ায়

অভিযোগ উঠেছে, গত ১০ই ডিসেম্বর চেন্নাই থেকে তিরুচিরাপল্লীগামী ইন্ডিগো বিমানটি যখন রানওয়েতে দাঁড়িয়ে, যাত্রীরা বিমানে উঠছেন, তখন আচমকাই বিমানের অতিরিক্ত দরজা খুলে ফেলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। যদিও তিনি নিজের কাজের জন্য ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে।
তবে তাঁর কাজের জন্য উড়ান ছাড়তে বিলম্ব হয়। অন্যদিকে বিজেপি সাংসদের বিরুদ্ধে ডিজিসিএ কোন পদক্ষেপ না নেওয়ায় সরব হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তবে এই বিমান বিভ্রাটে বিজেপি নেতা তেজস্বী সূর্যের নাম জড়ানোর পর মঙ্গলবার ঘটনার কথা প্রকাশ্যে আনে ইন্ডিগো। তবে তাঁদের তরফ থেকে কারোর নাম করা হয়নি। কিন্তু যাত্রী ক্ষমা চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তৃণমূলসহ অন্যান্য বিরোধীদের অভিযোগ, তেজস্বী সূর্যকে কার্যত আড়াল করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
তবে ডিজিসিএর পক্ষ থেকে আজ বিবৃতি দিয়ে এই ঘটনার কথা বিস্তারিত জানিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত তেজস্বী সূর্যের বা গেরুয়া শিবিরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago