খবর লাইভ : বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় ঝোড়ো ব্যাটিং শুরু করে শীত। মাঝে কদিন বিশ্রাম নিলেও মকর সংক্রান্তির পর আবার ছন্দে ফিরছে শীত। সোমবারের পর মঙ্গলবারও ফের কমল তাপমাত্রার পারদ।যদিও কনকনে ঠান্ডা এখনও অনুভূত হচ্ছে না।
আরও পড়ুনঃ বাংলার সংগঠনের প্রশংসা মোদির, পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করার চেষ্টা
মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা কিছুটা কমেছে। যদিও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা কমে হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা দুই ডিগ্রি বেশি।
সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। মঙ্গলবারের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘমুক্ত থাকবে। তবে সকালের দিকে কুয়াশার পূর্বাভাস রয়েছে। বেলা বাড়লে অবশ্য কুয়াশা কেটে যাবে।তবে উত্তরবঙ্গেও মঙ্গলবার ঘন কুয়াশা ছেয়ে থাকবে। যা থেকে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…