গান্ধীজির শহিদ দিবসে গোটা দেশে ২ মিনিট নীরবতা পালন করবে মোদি সরকার

খবর লাইভ : আগামী ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর শহিদ দিবস। তাই গান্ধীজির পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রতিটি শহিদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্যগুলিকে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ৩০ জানুয়ারি বেলা ১১টায় সাইরেন বাজিয়ে দেশজুড়ে নীরবতা পালনের কর্মসূচি শুরু হবে। শেষ হবে সাইরেন বাজিয়ে অথবা সেনাবাহিনীর ফায়ারিং-এর মাধ্যমে।

কেন্দ্রের এমন ঘোষণার পর নীরবতা পালন কর্মসূচির প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের কর্মী-সমর্থক থেকে শুরু করে নেতা-নেত্রীরা আগামী ৩০ জানুয়ারি এলাকাবাসীদের নিয়ে এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago