খবর লাইভ :বড়সড় আর্থিক প্রতারণার কবলে পড়লেন পৃথিবীর দ্রুততম ক্রীড়াবিদ উসেইন বোল্ট। তাঁর অ্যাকাউন্ট থেকে খোয়া গেল কয়েক কোটি টাকা। একটি সংস্থায় বিনিয়োগ করে তাঁর অ্যাকাউন্ট থেকে খোয়া গেল কয়েক কোটি টাকা। এই ঘটনার তদন্ত শুরু করেছে জামাইকার ফিনানসিয়াল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই সেই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন উসেইন বোল্ট। তাঁর পুরো বিনিয়োগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জামাইকার ফিনানসিয়াল সার্ভিস কমিশনের পক্ষ থেকে।
বোল্টের ম্যানেজার জামাইকার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে আমরা এর গভীরে যেতে চাই। বোল্ট এই সংস্থার সঙ্গে ১০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত। ওর পুরো বিনিয়োগ খতিয়ে দেখা হচ্ছে।”
সূত্রের খবর কয়েক কোটি টাকা উধাও বোল্টের অ্যাকাউন্ট থেকে। তবে এখনও টাকার পরিমাণটা সঠিক জানানো হয়নি বোল্টের ম্যানেজারের পক্ষ থেকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…