খবর লাইভ :দত্তপুকুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে চড় মারার ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। চড় যিনি মেরেছিলেন তিনি তো অধরাই। এখন আক্রান্তের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হল।দত্তপুকুর থানায় বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন এক তৃণমূল কর্মী। শনিবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই বিজেপি নেতাকে সপাটে চড় কষান তৃণমূল কর্মী শিবম রায়। তাঁর বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার পর ২ দিন কেটে গেলেও, শাসকদলের ওই কর্মী এখনও অধরা।
এই ঘটনায় নিন্দায় সরব বিজেপি। ‘এটাই বাংলার মানুষের সুরক্ষাকবচ।’ কটাক্ষ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর।’ দিদির দূতরা যেখানে যাচ্ছেন, বকাঝকা খাচ্ছেন। মন্ত্রীর সামনে অভিযোগকারীকে পেটাচ্ছে, এরা সব গুন্ডা, সমাজবিরোধী। এরাই এখন তৃণমূলকে চালাচ্ছে। ‘ জেলায় জেলায় দিদির দূত কর্মসূচিতে বিক্ষোভ ও মন্ত্রীর সামনে অভিযোগকারীকে চড়কাণ্ডে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে, শনিবার দত্তপুকুরের বিজেপি নেতা সাগর বিশ্বাসের কপালে জুটেছিল সপাটে চড় ! খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ঘটনা ঘটার পর ২৪ ঘণ্টার বেশি সময় কেটে গেলেও, চড়কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আক্রান্ত বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়ের বিরুদ্ধে ৩২৩-এ মারধর, ৩৪১-এ বাধা এবং ৫০৬ নম্বর ধারায় হুমকির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। তবে সবকটি ধারাই জামিন যোগ্য। অভিযুক্তের পরিবারের দাবি, শনিবার ঘটনা ঘটার পর থেকেই আর বাড়ি ফেরেননি শিবম! সুইচড অফ রয়েছে তাঁর মোবাইল ফোন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…