খবর লাইভ :ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৯টার পর থেকে কাকদ্বীপের লট নম্বর-৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল আটটা পর্যন্ত বন্ধ ছিল লট নম্বর-৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা। যার ফলে শুক্রবার রাত থেকে প্রচুর পুণ্যার্থী আটকে রয়েছেন-৮ নম্বর লটে। এ দিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকে নামখানা- বেনুবন পয়েন্টের লঞ্চ পরিষেবা ও বাস পরিষেবাও পুরোপুরি বন্ধ রয়েছে।
শনিবার ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। তার মধ্যেই রাত ৩টে ৪৫ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল আচমকাই চম্পাহাটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ট্রেনটির ইঞ্জিনে গোলযোগ দেখা দিয়েছিল। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাতিল হয় ভোর ৪টে ৩২ এবং সকাল ৬টা ১৭ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ ট্রেন। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। যদিও এ দিন তিনটি ট্রেন বাতিল হওয়ায় পর আবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ক্যানিং থেকে সকাল ৬টা ৫০ মিনিটে আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল শিয়ালদহের দিকে রওনা দেয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…