আজ সন্ধ্যায় গঙ্গাসাগরে শুরু পুণ্যস্নান, সমাগমে ভাঙতে চলেছে অতীতের সব রেকর্ড

খবর লাইভ :আজ, শনিবার সাগরে পুণ্যস্নান। এদিন সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হচ্ছে মকরস্নানের পুণ্যলগ্ন। চলবে রবিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। মকরস্নানের জন্য বিপুল মানুষের সমাগম হয়েছে গঙ্গাসাগরে। শেষদিনে ভিড় আরও বাড়ছে। ভক্ত সমাগমের নিরিখে মনে করা হচ্ছে, এবার গঙ্গাসাগর মেলার ইতিহাস সর্বকালীন রেকর্ড তৈরি হবে। রবিবার সারাদিন স্নান করতে পারবেন পুণ্যার্থীরা। তবে এবার সংক্রান্তিতে রাতেও পুণ্যলগ্ন রয়েছে, তাই বাড়তি সতর্ক প্রশাসন।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ইতিমধ্যে সাগরে পুণ্যস্নান সেরে চলে গিয়েছেন ৩১ লক্ষের বেশি তীর্থযাত্রী। আগামী দু’দিন আরও ভিড় হবে। ফলে ভক্ত সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছে প্রশাসন।

সতর্কতামূলক ব্যবস্থা প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত ৩৩টি হাইমাস্ট আলো এবং ৯০টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। মেলার প্রস্তুতির কথা বলার পাশাপাশি ভিড় নিয়ে পরিসংখ্যানও তাঁরা তুলে ধরেন তিনি। বাড়ি বসে অনেকে সাগরমেলা দেখেছেন। মন্ত্রীর কথায়, এদিন বিকেল পর্যন্ত ই-দর্শন করেছেন ৪০ লক্ষের বেশি মানুষ। ই-স্নানের অনলাইন অর্ডার এসেছে ১ হাজার ৮৩৪টি। অনলাইনে পুজো দিয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার ভক্ত।

এবারের সাগরমেলায় জেলা প্রশাসনের নতুন উদ্যোগ—বন্ধন। পুণ্যার্থীদের ছবি সহ রাজ্য সরকারের ধন্যবাদজ্ঞাপন সার্টিফিকেট প্রদানের কর্মসূচি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। বাবুঘাট এবং গঙ্গাসাগর মিলিয়ে ৩৫টি কাউন্টার থেকে এখনও পর্যন্ত তা সংগ্রহ করেছেন ২ লক্ষ ৩৪ হাজার ৩৫০ জন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago