‘আনন্দ উৎসব ২০২৩’ অনুষ্ঠানে ‘হোমিওজ্যোতি’ এবং ‘হোমিওরত্ন’ সম্মাননা দেবে বিএইচসিডিএ

খবর লাইভ : হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতাদের সংগঠন বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের (বিএইচসিডিএ) উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনা শাখা আগামী ২২ জানুয়ারি বরানগর রবীন্দ্রভবনে ‘আনন্দ উৎসব ২০২৩’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। হোমিওপ্যাথি গবেষণা এবং চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ‘হোমিওজ্যোতি’ এবং ‘হোমিওরত্ন’ শীর্ষক দু’টি পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের কৃতীদেরও সম্মানিত করার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানেরই বিস্তারিত পরিকল্পনার কথা উদ্যোক্তারা এ দিন জানান ।

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল যোশীমঠের ভূমিধসের চাঞ্চল্যকর তথ্য !

উৎসব কমিটির সভাপতি জয়দীপ রায় জানান, ইউরোপের ৭২ শতাংশ মানুষ হোমিওপ্যাথি ওষুধে নির্ভরশীল।সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একেবারে তৃণমূল স্তরের মানুষের কাছে এর সুবিধা পৌঁছে দিতে পারলে সর্বাংশে হোমিওপ্যাথির প্রচার এবং প্রসার ঘটবে। পাশাপাশি এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে।এদিনের সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএইচসিডিএ-র কেন্দ্রীয় কমিটির সভাপতি সচ্চিদানন্দ চৌধুরী এবং অ্যালেন ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জিপি সরকার প্রমুখ।
‘আনন্দ উৎসব ২০২৩’-এর টাইটেল স্পনসর শেঠ দে অ্যান্ড হোমিও কোম্পানির কর্ণধার সৌম্যশঙ্কর দে বলেন, আমরা হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, মানুষকে আরও বেশি করে এই বিষয়ে সচেতন করতে চাইছি। আগামী ২২ জানুয়ারির ‘আনন্দ উৎসব ২০২৩’ আদতে হোমিওপ্যাথির স্বার্থেই”।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago