শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরান কোহলির, গড়লেন বিরাট নজির

খবর লাইভ : শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে ফের নজির গড়লেন বিরাট কোহলি। মঙ্গলবার গুয়াহাটিতে লঙ্কানদের বিরুদ্ধে ৮৭ বলে ১১৩ রান করলেন কোহলি। আর এই শতরানের সুবাদে ভেঙে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের রেকর্ড।

আরও পড়ুনঃ আজও পরিস্থিতি একইরকম, দুই শিবিরে বিভক্ত হাইকোর্টের আইনজীবীরা

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে বিরাট কোহলি- রোহিত শর্মা-শুভমন গিলের দুরন্ত ইনিংস। ৭০ রান করেন শুভমন গিল। রোহিত শর্মা করেন ৮৩ রান। ১১৩ রান করেন বিরাট কোহলি। আর এই শতরান করতেই রেকর্ড গড়েন বিরাট। এই শতরানের সুবাদে ৭৩ তম শতরান করলেন তিনি। এছাড়াও ভেঙে দিয়েছেন সচিনের রেকর্ড। এতদিন দেশের মাটিতে সবচেয়ে বেশি শতরান ছিল মাস্টার ব্লাস্টারের। ২০টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ঘরের মাঠে ১৬৪টি এক দিনের ম্যাচ খেলে ২০ টি শতরান সচিনের। আর এদিন শতরান করতেই সচিনকে স্পর্শ করলেন কোহলি। এখনও পর্যন্ত ঘরের মাঠে খেলে কোহলির শতরানের সংখ্যা দাঁড়াল ২০টি।

শুধু তাই নয়, অন্য একটি পরিসংখ্যানেও সচিনকে ছাপিয়ে গেলেন কোহলি। ভারত-শ্রীলঙ্কার এক দিনের ক্রিকেটের লড়াইয়ে সব থেকে বেশি শতরান করার কৃতিত্ব এতদিন যৌথ ভাবে ছিল সচিন এবং কোহলির দখলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিনের ৮৪টি একদিনের ম্যাচে করছেন আটটি শতরান। আর এদিন শতরান করতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলি করলে ৯ টি শতরান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago