আইপিএলে ব্যর্থ হার্দিক এবার মুখ খুললেন নিজের অধিনায়কত্ব নিয়ে

খবর লাইভ : চলতি আইপিএলে একেবারেই ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর অধিনায়কত্ব নিয়ে উঠেছে বার বার প্রশ্ন। এখনও পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র চারটিতে জিতেছেন তিনি।আজ শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে নামছে দল । তার আগে নিজের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন হার্দিক। জানালেন, তিনি ফলাফল নিয়ে একেবারেই ভাবেন না।

এই নিয়ে হার্দিক বলেন, “ আমি ফলাফলের উপর নির্ভর করি না। আমি খেলোয়াড়দের মানসিকতা ও তাদের প্রচেষ্টার দিকে খেয়াল রাখি। যদি আমি দেখি ওরা দলের জন্য খেলছে, তাহলে আমার কোনও সমস্যা নেই। কারণ, আমি জানি, দলের জন্য খেললে একদিন আমরা সফল হবই।” এখানেই না থেমে হার্দিক আরও বলেন, আমার অধিনায়কত্বের ধরন খুবই সহজ। আমি দলের বাকি ১০ সতীর্থের সঙ্গে মিলে খেলি। মন্ত্রটা খুব সহজ। বাকিদের দিকে নজর দেওয়া, ওদের উপর ভরসা দেখানো, ওদের ভালবাসা আমার কাজ। আমি শুধু ওদের কাছে একটাই দাবি করি। মাঠে নেমে নিজের ১০০ শতাংশ দাও।

আরও পড়ুনঃ কোভিশিল্ড নিয়েছেন? রক্ত জমাট বেঁধে শরীরে বিরল রোগ জন্ম নিচ্ছে না তো!

চলতি আইপিএল-এ একেবারেই ব্যর্থ মুম্বই। ব্যর্থ হার্দিকও। ১৩টি ম্যাচে ২০০ রান করেছেন তিনি। গড় ১৮.১৮। স্ট্রাইক রেট ১৩৮। তাঁর সর্বাধিক রান ৪৬। বল হাতে ১৩টি ম্যাচে ৩৪ ওভার বল করেছেন হার্দিক। নিয়েছেন ১১টি উইকেট। ওভার প্রতি ১০.৫৮ রান দিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago