খবর লাইভ : দেশের টাইগার স্টেট বলে পরিচিত মধ্যপ্রদেশ। আর সেই রাজ্যেই উঠে এল উদ্বেগের তথ্য।কারণ, ২০২২ সালে সে রাজ্যে ৩৪টি বাঘের প্রাণ গিয়েছে। তার পরেই রয়েছে কর্নাটক। সেখানে ১৫টি বাঘের প্রাণ গিয়েছে। দেশের বাঘ গণনায় এই পরিসংখ্যান উঠে এসেছে। ২০২৩ সালের শেষ দিকে এই পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে জানিয়েছে বন মন্ত্রক।
আরও পড়ুনঃ সেলফি তুলতে গিয়ে তলিয়ে গেল যুবক, বাগবাজার ঘাটে ডুবুরি
আসলে খাবার, সঙ্গী, ভালো জায়গার খোঁজে জায়গা পরিবর্তন বাঘের অন্যতম স্বভাব। প্রসঙ্গত, বাঘ সংরক্ষণের জন্য রাজ্য সরকার ২৮, ৩০৬.৭০ লাখ টাকা খরচ করেছে ২০১৮-১৯ সালে। ২০২১-২২ এই বরাদ্দ অর্থের পরিমাণ ১২,৮৮২,৮২ লাখ টাকা। এদিকে ন্যাশানাল টাইগার কনসার্ভেশন অথরিটির পরিসংখ্যান অনুসারে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২০২টি বাঘের মৃত্যু হয়েছে। গত বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৪টি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…