সেলফি তুলতে গিয়ে তলিয়ে গেল যুবক, বাগবাজার ঘাটে ডুবুরি

খবর লাইভ : নিজস্বী তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার এক কলেজ পড়ুয়া। বাগবাজার ঘাটে সেলফি  তুলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ১৮ বছরের যুবক। মণীন্দ্রচন্দ্র কলেজের  কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায় এলাকায়। অসাবধানতা বশত সেই যুবক পড়ে যান বলেই তাঁর বন্ধুরা জানিয়েছেন। গঙ্গার প্রবল স্রোত থাকায় আর তল পান নি তিনি। বাগবাজার  পাম্পিং স্টেশন এলাকায় গঙ্গার ধারে এই দু*র্ঘটনার পর যুবকের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে ডুবুরির দল।

পুলিশ সূত্রে খবর মৃ*ত যুবকের নাম শেখ সইদ। বাড়ি উত্তর কলকাতার টালার কাছে। সূত্রের খবর শুক্রবার বিকেলে বন্ধুদের নিয়ে বাগবাজার পাম্পিং স্টেশনের  কাছে গঙ্গার ধারে গেছিলেন ঐ যুবক। সেখানে গঙ্গা  থেকে নিরাপদ দূরত্বে বাকিরা ছবি তুললেও সইদ গঙ্গার দিকে এগিয়ে যান। এমনই সময় জোয়ার আসে। আর জোয়ারের সময় স্ল্যাবগুলি ডুবে যায়। তড়িঘড়ি সেখান থেকে নেমে আসতে পারেনি সইদ। রাত অবদি ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়। নর্থ পোর্ট  থানার পুলিশ তদন্তে নামে। আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। ঘটনার পর থেকেই উদ্বিগ্ন পরিবার। বিপর্যয় মোকাবিলা দলও খোঁজ চালাচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago