জোশীমঠে ধসতে থাকা সব বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ

খবর লাইভ : গাড়োয়াল হিমালয়ের বুকে পাহাড় কেটে তৈরি জোশীমঠ শহরে গত কয়েক দিন ধরে বহু ফাটল দেখা দিয়েছে। আস্ত শহরটাই ধীরে ধীরে ডুবে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। যুদ্ধকালীন তৎপরতায় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। একাধিক বাড়িঘর, রাস্তায় দেখা গিয়েছে চওড়া ফাটল। যে কোনও মুহূর্তে শহরটি ধসে যেতে পারে, আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ ইরানে ফাঁসি হিজাব বিরোধী দুই আন্দোলনকারীর, নিন্দায় গোটা বিশ্ব

এই পরিস্থিতিতে যে সব বাড়িতে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে ফেলা দরকার বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।জোশীমঠে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পও ধসতে শুরু করেছে বলে খবর। ক্যাম্পের জমিতে একাধিক ফাটল দেখা গিয়েছে।
বিশেষজ্ঞরা জোশীমঠে বাড়ি বাড়ি ঘুরে পরিস্থিতি খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছেন। এই প্যানেলের নেতৃত্বে ছিলেন রঞ্জিত সিনহা। তাঁরা আরও জানিয়েছেন, জোশীমঠের ২৫ শতাংশ এলাকার জমি ধসে যাচ্ছে, যেখানে অন্তত ২৫ হাজার মানুষের বাস। অবিলম্বে সেখান থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া দরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago