খবর লাইভ : ভারতের ২২৮ রান স্কোরবোর্ডে ওঠার পর শ্রীলংকার পক্ষে কাজটা যে কার্যত অসম্ভব, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। আশ্চর্য কিছু না ঘটলে, করুণারত্নে, মেন্ডিসদের পক্ষে হার বাঁচানো কঠিন বোঝা গেছিল। শুধু দেখার ছিল কত রান পর্যন্ত তাড়া করতে পারে শ্রীলংকা। নিঃশঙ্ক (১৫), মেন্ডেস (২৩) ওপেনিং জুটিতে বেশি করতে পারেননি।
আরও পড়ুনঃ পার্থ-অর্পিতার আবেদন খারিজ, এবার এক মাসের জন্য জেলে পাঠাল আদালত
আবিষ্কা (১), ধনঞ্জয় (২২) মিডল অর্ডার ব্যর্থ। আসলে পাহাড় প্রমাণ নাম থাকলে তাড়া করা সব সময় কঠিন সেটা আবার প্রমাণিত হল। লঙ্কার অধিনায়ক শানাকা কিছুটা লড়াই করার সাহস দেখাবেন জানা ছিল। সেই চেষ্টাও তিনি করলেন। কিন্তু ভারতের রান এতটাই ছিল লঙ্কার পক্ষে শুধু পরাজয়ের গ্লানি কমানো ছাড়া কাজ ছিল না।
বল হাতে অধিনায়ক হার্দিক দুটি উইকেট তুলে নিলেন। তার নেতৃত্বে সিরিজ জয় ঘরের মাঠে। হার্দিক প্রমাণ করলেন নির্বাচকরা তাকে দায়িত্ব দিয়ে ভুল করেননি। শনাকা (২৩) ফিরে গেলেন অর্শদীপ সিং এর বলে। উমরান নিলেন দুটি উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা অবশ্য ভাল হয়নি। ঈশান কিষান একটি রান করে প্রথম ওভারেই ফিরে গেলেন। মধুশঙ্কার বাউন্স সামলাতে পারেননি। এই পর অবশ্য তিন নম্বরে নেমে রাহুল ত্রিপাঠী ১৬ বলে ৩৫ রানের একটা দেখার মতো ইনিংস খেললেন। মূলত তার জন্যই পাওয়ার প্লে আজ ভাল কাজে লাগাল ভারত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…