খবর লাইভ : শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ সিরিজ ঘরে তুলেছে ভারতীয় দল। তৃতীয় টি-২০ ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে বড় জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। সৌজন্যে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংস। ১১২ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর এতেই মজেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ইনিংসে আমাদের নতুন করে চমকে দিচ্ছেন সূর্যকুমার যাদব।
এদিন হার্দিক বলেন,” প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ইনিংসে আমাদের নতুন করে চমকে দিচ্ছেন সূর্য। ব্যাটিংটা কত সহজ সেটা প্রত্যেক ম্যাচেই আমাদের বুঝিয়ে দিচ্ছে। যদি ওকে বল করতাম, নিঃসন্দেহে আমার কপালে অনেক দুঃখ অপেক্ষা করে থাকত। রাহুল ত্রিপাঠীর কথা আলাদা করে একবার উল্লেখ করতে চাই। যখন বোলাররা সাহায্য পাচ্ছে, সেই সময়টা ভালই সামলে দিয়েছিল। বাকিটা তো সূর্যকুমারের নিয়ন্ত্রণে ছিল।”
এখানেই না থেমে হার্দিক আরও বলেন,” সূর্যকে কখনওই কিছু বলতে হয় না। ও জানে যে কখন কী করতে হবে। যদি ও কোনও পরিস্থিতিতে সমস্যায় পড়ে, আমরা নিজেদের মধ্যে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তবে বেশির ভাগ সময়েই ও নিজের কাজটা ভাল করে জানে।”
তবে শুধু সূর্যকুমার যাদব নয় অক্ষর প্যাটেলেরও প্রশংসা করছেন নেতা হার্দিক। অক্ষরের প্রশংসায় তিনি বলেন,” ব্যাটিংয়ে নীচের দিকে নেমে যেভাবে খেলছে অক্ষর, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। গোটা দলও অক্ষরকে নিয়ে খুশি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…