খবর লাইভ : আজ, রবিবার, ছুটির দিনও মন্ত্রী, বিশেষজ্ঞ, আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রীর দফতর।
একে একে খালি করা হচ্ছে বাড়ি। কাঁপুনি দেওয়া শীতের মধ্যেই একে একে ঘরছাড়া হচ্ছে একেকটা পরিবার। যোশীমঠ এখন যেন ডুবন্ত জাহাজ। এবার ফাটল দেখা দিল শঙ্করাচার্য মঠেও।
আরও পড়ুনঃ টুইটার হ্যাক করে তথ্য চুরি! বিপাকে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী
ফাটল দেখা দেওয়ায় ইতিমধ্যেই প্রায় ৫০০ বাড়ি খালি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যোশীমঠ প্রশাসন। গত শনিবার পরিস্থিতি বুঝে সেই তালিকায় যোগ করা হল আরও ৬৫টি পরিবার। ১১টি পরিবারের ঠাঁই হয়েছে অস্থায়ী শিবিরে। বর্তমানে, ফাটল বিপর্যয়ে ৬০৩টি বাড়ি খালি করেছে প্রশাসন।
এখানেই শেষ নয়, স্থানীয় প্রশাসন সূত্রের খবর, যোশীমঠের সাম্প্রতিকতম বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথও। উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠ-মালারি বর্ডার রোড এই এলাকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে চিনা বর্ডারের। সীমান্তগামী সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথের একাধিক জায়গায় দেখা দিয়েছে ধস। ফলে, এই সড়কপথের বহু জায়গাতেই বড় বড় ফাটল তৈরি হয়েছে। সেটাও চিন্তায় রাখছে প্রশাসনকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…