কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে  শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার ভোরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ জোশীমঠে ধসতে থাকা সব বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ

শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন,পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৮ বছর।কেশরীনাথ ত্রিপাঠী ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। এছাড়া তিনি বিহার, মিজোরাম ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব পালন করেন। শ্রীত্রিপাঠী উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার ও ওই রাজ্যের মন্ত্রী ছিলেন।সুপণ্ডিত কেশরীনাথ ত্রিপাঠী বহু গ্রন্থ রচনা করেন।আমাদের রাজ্যে তাঁর সময়কালের স্মৃতি রাজ্যবাসীর হৃদয়ে অমলিন থাকবে। আমার সঙ্গে তাঁর বিশেষ আন্তরিক ও হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হল।আমি কেশরীনাথ ত্রিপাঠীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago