কাপলিং খুলে ইস্পাত এক্সপ্রেসে বিপত্তি! খুলে গেল ২টি কামরা, আতঙ্কে যাত্রীরা

খবর লাইভ : বড়সড় দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেস। ট্রেনটির দু’টি কামরার মাঝের কাপলিং খুলে বিপত্তি। রবিবার সকালে হাওড়া থেকে রওনা দিয়েছিল আপ ইস্পাত এক্সপ্রেস। কিন্তু হাওড়ার বাকসারা গেট পেরোনোর সময় দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায়। তার জেরে দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি।ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

আরও পড়ুনঃ

জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল ইস্পাত এক্সপ্রেস। সকাল ৯টা ৫ মিনিট নাগাদ বাকসাড়া গেট এলাকায় বিকট আওয়াজ শুনতে পান যাত্রীরা। জানা যায় ওই এক্সপ্রেসটির দ্বিতীয় কামরার কাপলিং খুলে গেছে। তার জেরে ওই দু’টি কামরা নিয়ে ইঞ্জিন চলে যায়। পড়ে থাকে বাকি অংশ। জানা গিয়েছে, সেই সময় ট্রেনের গতিবেগ কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। তবে, এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেনটি সকাল ৯টা ২৫ নাগাদ নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত এক্সপ্রেসের বাকি কামরা এখন রয়েছে সাঁতরাগাছিতে। জানা গিয়েছে, আনা হচ্ছে নতুন ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। কেন এই ঘটনা ঘটল, তাঁর তদন্ত শুরু করেছে রেল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago