খবর লাইভ : ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর ছিলেন সৌরভ। দিল্লি দলের কোচ রিকি পন্টিং। পন্টিং-এর সঙ্গে সৌরভকে জুড়ে দিয়ে শক্তি বাড়াতে চাইছে দিল্লি।
ফের একবার আইপিএল-এ ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল-এর অন্যতম দল দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি। এক সর্ব ভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই জানালের আইপিএল-এর কর্তা। সেই খবর অনুযায়ী দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দেখা যাবে তাঁকে।
এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে আইপিএলের এক কর্তা বলেন,”এই বছরই সৌরভ ফিরছে দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গিয়েছে। আগেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সেই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভাল সম্পর্ক। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।”
২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর ছিলেন সৌরভ। দিল্লি দলের কোচ রিকি পন্টিং। পন্টিং-এর সঙ্গে সৌরভকে জুড়ে দিয়ে শক্তি বাড়াতে চাইছে দিল্লি। বোর্ডের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। তা না হলে স্বার্থ সংঘাত হতে পারত। এবার আর সেই অসুবিধা নেই। বোর্ডের সব রকম দায়িত্ব ছেড়ে দিয়েছেন সৌরভ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…