আমি আইনের পক্ষে, বাড়িতে সাক্ষাতে আসা এসএলএসটি চাকরিপ্রার্থীদের বললেন বিকাশরঞ্জন

খবর লাইভ :বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করার দাবিতে বিক্ষোভ দেখালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। মুকুন্দপুরের সেই মিছিল আটকেছে পুলিশ। পরে যদিও বিকাশবাবুর বাড়িতে পৌঁছে দেখাও করেন চাকরিপ্রার্থীরা।মঙ্গলবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে লাগাতার বিক্ষোভে সামিল হন। এরপর তাঁদের অনুরোধে বিকাশবাবু দু’জন প্রতিনিধির সঙ্গে দেখা করেন।তিনি চাকরিপ্রার্থীদের জানান, এই মামলার শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে রয়েছে। তার কারণ রাজ্য সরকার গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। বিকাশবাবু পরামার্শ দেন, যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা যেন রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন।হাইকোর্টের বিচারপতির কাছেও যেতে পারেন। তাঁর কিছু করার নেই। যদিও চাকরিপ্রার্থীরা এই বিষয়টি মানতে চাননি।
বিকাশবাবুর স্পষ্ট কথা, “টাকা দিয়ে নিয়োগ হয়েছে। তাই আটকেছি। মামলা দ্রুত ত্বরান্বিত করার অধিকার আমার নেই। আসলে ওনারা রাজনৈতিক চক্রান্তের শিকার। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই সমস্ত কিছু আটকে আছে আমার জন্য।এই বিক্ষোভ অনেক দেখেছি, অনেক করেছি। ওনাদের কোনও যুক্তি সঙ্গত কারণ নেই এখানে আসার।” তিনি নিয়োগের পথে বাধা হতে চাননি এই বিষয়টি স্পষ্ট করার পাশাপাশি বলেন, তিনি আইনের পক্ষে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago