খবর লাইভ : শনিবার, বছরের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছিল শহরে। বছরের দ্বিতীয় দিনও পারদ ঊর্ধ্বমুখী।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি বেশি।শনিবার, বছরের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তা-ও ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ল শহরে।
হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার পারদ নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিক। সকালের দিনে কুয়াশা থাকলেও কলকাতায় সোমবার সারা দিন আকাশে থাকবে হালকা মেঘের আনাগোনা। তবে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া দুর্বল। যে কারণে শীতকালেও চেনা শীতের দেখা নেই। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হয়েছিল। তার প্রভাবেও শীত বাধা পেয়েছে রাজ্যে। কলকাতার পাশাপাশি জেলাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…