শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন

খবর লাইভ : রাজ্যের স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন । ৬ জানুয়ারি এসএসসি দফতরে কাউন্সেলিংয়ের জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীকে ডাকল এসএসসি। শুক্রবার, স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, *৬ জানুয়ারি সকাল ১০টা থেকে কাউন্সেলিং শুরু হবে*। এসএসসি’র দফতর আচার্য সদজনে এই কাউন্সেলিং হবে বলে জানানো হয়েছে। কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। তাঁদেরকে *স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com* থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। ৩ জানুয়ারি থেকে তা ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। কমিশনের তরফে জানানো হয়েছে বৈধ নথি ছাড়া চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তালিকায় নাম থাকা কোনও চাকরিপ্রার্থী ৬ তারিখে কাউন্সেলিংয়ে হাজির না হলে তাকে অনুপস্থিত বলে ধরা হবে।

নবম-দশম শ্রেণতে শিক্ষক নিয়োগের জন্য চাকরিপ্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। কলকাতা হাইকোর্টে  একাধিক মামলাও হয়েছে। তার মাঝে এবার কাউন্সেলিংয়ের জন্য দিনক্ষণ ঘোষণা করল SSC। কমিশন সূত্রে জানা গিয়েছে, গান্ধীমূর্তির নীচে অবস্থানকারী চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই ডাক পেয়েছেন এই কাউন্সেলিংয়ের তালিকায়। কয়েকমাস আগে গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ৯০০-র বেশি পদে চাকরি দেওয়ার জন্য তৎপরতা শুরু করে স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা মেনে যোগ্যদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে এসএসসি।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago