গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা

খবর লাইভ : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। বুধবার আহমেদাবাদের ইউ এন মেহেতা হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি নয়। এদিন সকালেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

চলতি বছরেই ১০০ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা। দীর্ঘদিন ধরেই তাঁর শরীরে বাসা বেঁধেছিল নানান অসুখ। এই পরিস্থিতে মঙ্গলবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় শতায়ু বৃদ্ধার। এদিন সকালে তাঁকে হাসপাতালে ভরতি করা হলেও তাঁর ঠিক কই সমস্যা হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও পরিবার সূত্রে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভরতি করতে হয়েছে।

এইপ্রসঙ্গে উল্লেখ্য, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি এবং তাঁর গোটা পরিবার হাসপাতালে ভরতি হয়েছে। মঙ্গলবার দুপুরে সপরিবারে বান্দিপুরাতে  যাওয়ার পথে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ  দুর্ঘটনায় পড়ে। আহত হন মোদির ভাই। ঘটনার সময় গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ ও নাতি। সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এরই মাঝে এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন প্রধানমন্ত্রীর মা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago