চিনে সংক্রমণের বাড়বাড়ন্তের নেপথ্যে কোভিডের আরও তিন ভ্যারিয়েন্ট !

খবর লাইভ : চিনে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। আতঙ্কে দিন কাটাচ্ছেন চিনা নাগরিকরা । এমনকি আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে ।ভারত সংক্রমণ এড়াতে আগে থেকেই তৎপর। স্বাস্থ্য মন্ত্রকের একাধিক বৈঠক, কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে মহড়া করা হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালেও।

তবে, চিনের এই লাগাম ছাড়া সংক্রমণের জন্য ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ দায়ী নয়। কেন্দ্রের কোভিড প্যানেলের প্রধান এনকে অরোরার দাবি, এর সঙ্গে সঙ্গী রয়েছে আরও বেশ কয়েকটি ভ্যারিয়েন্টও। তবে বিষয়টি নিয়ে এদেশে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি। এনকে অরোরা আরও জানান, চিনের কোভিড সংক্রমণ নিয়ে ভারতীয়দের মধ্যে আতঙ্কের কোনও কারণ নেই। তিনি বলেছেন, চিন থেকে তথ্যের অবাধ প্রবাহের অনুপস্থিতিতে ভারত শুধুমাত্র “সতর্কতামূলক এবং পূর্বপ্রস্তুতিমূলক” প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন, এটা স্পষ্ট যে, কোনও একটি ভ্যারিয়েন্ট নয় ভাইরাসের ককটেলের কারণে চিনে ফের এই সংক্রমণের প্রাদুর্ভাব দেখা গিয়েছে।

এনকে আরোরা জানান, চিনে মোট সংক্রমণের মাত্র ১৫ শতাংশ হয়েছে বিএফ.৭ এর কারণে। সংক্রমণের জন্য আসলে দায়ী অন্য অনেক ভ্যারিয়েন্ট। সংক্রমণের ৫০ শতাংশ বিএন এবং বিকিউ সিরিজের কারণে হচ্ছে। আর এসভিভি ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে ১০ থেকে ১৫ শতাংশ সংক্রমণ। তবে টিকাকরণ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের সময়ে সংক্রমণের কারণে ভারতীয়দের মধ্যে অর্জিত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago