কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা, থাকছে না কড়াকড়ি

খবর লাইভ : জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল ও চিনে করোনার গ্রাফ আবার ঊর্ধ্বমুখী। পরিস্থিতির উপর নজর রেখে রাজ্য সরকার প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা গোটা বিষয়টা নজরে রাখছি। মনিটরিং কমিটিও তৈরি করা হয়েছে। তবে নিয়ম মেনেই গঙ্গাসাগর মেলা হবে। উৎসবের মুহূর্ত মানুষ তো উদযাপন করবেনই। আমাদের এখানে করোনা নেই। করোনা এলে আমরা মাস্ক পরতে বলব। তবে করোনা আসছে, আগে থেকেই এটা ধরে নিতে চাইছি না। এই বিষয়ে নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে কোভিড মনিটরিং কমিটির একটি বৈঠকও হয়েছে। নবান্ন ও স্বাস্থ‌্যদপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ ধরা পড়েনি। তবুও অক্সিজেন, হাসপাতালের বেড ও পরীক্ষা সংক্রান্ত পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। মাস্ক পরায় জোর দিতে বলা হয়েছে। গত এক মাসের মধ্যে যত জন পজিটিভ হয়েছেন, তাঁদের প্রত্যেকের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীর গবেষাণাগারে পাঠাতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনাল ফের খেলার দাবি জানালো ফ্রান্স

কেন্দ্র ও রাজ্যগুলি করোনা সতর্কতাবার্তা দিয়েছে। গঙ্গাসাগর নিয়েও কিছু দিন আগেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।  মততা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘উদ্বেগের কিছু নেই, পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার’, এখনই নাইট কার্ফু বা বিধিনিষেধের কথা ভাবছে না সরকার। সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা হবে’।
করোনাকালে গঙ্গাসাগর মেলা নিয়ে উৎকন্ঠার জবাব দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ৩০ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় আসবে। তাই এই উৎসব বাংলার জন্য অত্যন্ত জরুরি। আমরা বৈঠক করেছি যেখানে সবাই থেকে সমস্যার অনুযায়ী কাজ করবে। কলকাতা পৌর সংস্থার সমস্ত পরিস্কার করা, পরিবহন গাড়ির ব্যবস্থা করবে কিভাবে দায়িত্ব বণ্টন করা হবে সবকিছুর দিকে নজর রাখছে। সেই সময় জি ২০ বৈঠকও আছে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ আছে। যেহেতু জি ২০ বৈঠকের জন্য গঙ্গার ধরে তিন- চার বার সাফাইয়ের কাজ করা হবে। সেখানে কোভিড টেস্টিং য়ের ব্যবস্থা রাখা হচ্ছে। মাস্ক পড়ে থাকবে সকলেই,  সানিটাইজারের ব্যবস্থা রাখা হবে। এখনও কোভিড ধরা পড়েনি ভারতবর্ষ। তাই সেরকম কোনও পরিস্তিতি নেই। তবে সতর্ক থাকতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago