খবর লাইভ : বিশ্বকাপ ফাইনাল ম্যাচে রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ফ্রান্স সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ম্যাচের ২৩ মিনিটে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াকের দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জন্ম হয়েছে। তবে রেফরি তা পাত্তা দেননি। তিনি পোল্যান্ডে ফিরে সাংবাদিক সম্মেলন করেছেন।
পোলিশ রেফারি দাবি করেছেন, মেসির রেফারি নিয়ে ফরাসিরা কথা বলছে। অথচ এমবাপের গোল নিয়েও বিতর্ক রয়েছে। তা নিয়ে কোনও কথা বলছে না ফরাসিরা। তিনি এদিন ভিডিও ফুটেজ দেখিয়ে এমবাপের গোল অবৈধ বলে দাবি করেন।
ওই ম্যাচে ওসমান দেম্বেলে আর্জেন্টিনার দি মারিয়াকে ফাউল করেন। তা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে ফরাসিরা। অনলাইন পিটিশনের প্ল্যাটফর্ম ‘মেসওপিনিয়নস’তে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পুনরায় খেলানোর দাবিতে একটি পিটিশন জমা করা হয়েছে। পিটিশনের নাম- ‘ফাইনালে রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না + দ্বিতীয় গোলের আগে এমবাপকে ফাউল করা হয়েছিল। তাই ম্যাচটি পুনরায় খেলানোর দাবিতে সই করুন।’
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পর ১ সপ্তাহ পার হয়েছে। আর্জেন্তিনা দলের সেলিব্রেশন শেষ। হুডখোলা গাড়িতে সেলিব্রেশনের সময় একাধিক বিতর্ক হয়েছে। আর্জেন্তিনার ইতিহাস তৈরির এই মুহূর্ত ফের চর্চায়। বিশ্বকাপ ফাইনাল ফের খেলার দাবি জানানো হল ফ্রান্স শিবিরের পক্ষ থেকে। বিতর্কিত পেনাল্টির জন্য ফের ফাইনালের দাবি জানানো হয়েছে। ফরাসি সমর্থকদের থেকে সই সংগ্রহ করে পিটিশন ফাইল করা হয়েছে। অনলাইনের একটি সাইটের মাধ্যমে সমর্থকদের সই সংগ্রহ করা হয়েছে ও পিটিশন ফাইল করা হয়েছে। এরমাধ্যমে ম্যাচটি পুনরায় খেলানোর দাবি করা হয়েছে। জানা গেছে এই পিটিশনে সই করেছেন প্রায় ২ লাখ মানুষ। সময় যত যাবে সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…