খবর লাইভ : আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে কে সেরা, মেসি নাকি রোনাল্ডো! এই বিতর্ক নিয়ে একটি টুইট করেছিল ফিফা। কিন্তু বেগতিক দেখে সেটি তারা মুছে দেয়। টুইটে ফিফা লেখে, ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান। ফুটবলের সেরা ট্রফিটা এ বার ওর ঝুলিতে। উত্তরাধিকার সম্পূর্ণ হয়েছে। আর্জেন্টিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে। মেসি বিশ্বকাপের সেরা ফুটবলার।’
বিশ্ব ফুটবলে ভীষণ পরিচিত একটি বিতর্ক হয়েই থাকে লিয়োনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। এই দুই ফুটবলারের মধ্যে সেরা কে? এই নিয়ে মেসি-রোনাল্ডো ভক্তদের মধ্যে আকচা-আকচির অন্ত নেই। এ বার সেই বিতর্কে আরও ঘি ঢালল ফিফা।
কী ছিল সেই টুইটে? আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে ট্রফি হাতে মেসির একটি ছবি দিয়ে লেখা হয়, ‘সর্বকালের সেরা (গ্রেটেস্ট অফ অল টাইম বা গোট) বিতর্কের অবসান। ফুটবলের সেরা ট্রফিটা এ বার ওর ঝুলিতে। উত্তরাধিকার সম্পূর্ণ হয়েছে। আর্জেন্তিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে। মেসি বিশ্বকাপের সেরা ফুটবলার।’
ফিফার এই টুইটের পরেই তীব্র শুরু হয় এই বিতর্ক। আসলে মেসি এবং রোনাল্ডো যেহেতু ক্লাবের হয়ে প্রায় সব ট্রফিই জিতেছেন, তাই তাঁদের মধ্যে কে সেরা, সেটা বিচার সেটা বিচার করার জন্য বিশ্বকাপকেই মানদণ্ড করেছিল ফিফা। যা উল্টে বিতর্কের জন্ম দেয়। আর সেই সেই টুইট মুছে ফেলতে হয় ফিফাকে।
কাতার বিশ্বকাপে মেসি দুরন্ত ছন্দে ছিলেন। নিজের শেষ বিশ্বকাপে ৭টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। বিশ্বকাপের সেরা ফুটবলার হিসাবে পেয়েছেন সোনার বল।অন্য দিকে রোনাল্ডোর এ বারের বিশ্বকাপ একেবারেই ভালো কাটেনি। গ্রুপের প্রথম ম্যাচে ১টি গোল ছাড়া গোটা প্রতিযোগিতায় আর গোল করতে পারেননি। উল্টে কোচের সঙ্গে বিতর্কে জড়িয়ে নকআউট পর্বে প্রথম একাদশ থেকে বাদ পড়েন। কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোনাল্ডো।
তবে কাতারে রোনাল্ডোর ভাগ্যের শিকে ছেড়েনি। বরং তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ট্রফি নিয়ে আর্জেন্টিনা চলে গিয়েছেন। তবে বিশ্বকাপ যে তারকাই পান না কেন, মেসি না রোনাল্ডো সেরা, সেই বিতর্ক যুগ যুগ ধরেই চলবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…