সংসদে অভিষেকের দাবি ১০০ দিনের কাজে রাজ্যের পাওনা ৫৪৩৩ কোটি

খবর লাইভ : ১০০ দিনের কাজের প্রকল্পে পাওনা নিয়ে গত এক বছর ধরেই কেন্দ্র-রাজ্য টানাপড়েন চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অগস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়েছিলেন, ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ ৬,৫৬১ কোটি টাকা। চলতি শীতকালীন অধিবেশনের গোড়ায় তৃণমূল সাংসদ সৌগত রায় লোকসভায় অভিযোগ তুলেছিলেন, পশ্চিমবঙ্গের বকেয়া অর্থের পরিমাণ ৭,৩০০ কোটি টাকায় পৌঁছেছে।

আরও পড়ুনঃ ‘শেষ’ তারিখে এসে ফের তারিখই দিলেন শুভেন্দু

বাংলায় গ্রামোন্নয়ন প্রকল্পের টাকা দিচ্ছে না নরেন্দ্র মোদি সরকার। বুধবার লোকসভায় এই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের পাওনা ৫,৪৩৩ কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে।

লোকসভায় অভিষেক বলেন, ১০০ দিনে কেন্দ্রের কাছে রাজ্যগুলির পাওনা ১০,১৬২ কোটি টাকা। এর মধ্যে বাংলার বকেয়া ৫,৪৩৩ কোটি টাকা। অর্থাৎ, মোট অঙ্কের ৫০ শতাংশেরও বেশি।

কিন্তু সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ জানিয়েছিলেন, ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গের বকেয়া রয়েছে ৩,২০২ কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ পাওনার পরিমাণ ২,৭৪৪ কোটি টাকা। বাকিটা যন্ত্রপাতি ও সরঞ্জামের জন্য।

অভিষেকের অভিযোগ নিয়ে পাল্টা রাজ্য়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন, কাজের ক্ষতিয়ান কেন্দ্রকে দিচ্ছে না রাজ্য। সেজন্যই টাকা আটকে পড়ে রয়েছে। কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে এটা সম্পূর্ণ ভুল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago